ঘুমন্ত শিশুকে খিচুড়ি খাওয়ানোর সময় শ্বাসনালীতে আটকে গিয়ে মায়মুনা নামের ৯ মাস বয়সী এক শিশুকন্যার করুন মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (১ জুলাই) সকালে ফরিদগঞ্জ উপজেলার রূপসা দক্ষিণ ইউনিয়নের কাউনিয়া গ্রামে এ ঘটনা ঘটে।


পরিবার সূত্রে জানা গেছে, উপজেলার রূপসা দক্ষিণ ইউনিয়নের কাউনিয়া গ্রামের মিলনের ৯ মাস বয়সী শিশুকন্যা মায়মুনার খাবারের সময় হয়ে যাওয়ায় তার মা ঘুমের মধ্যে রান্না করা খিচুড়ি খাওয়াতে শুরু করে। খাওয়ার এক পর্যায়ে খিচুড়ি মায়মুনার শ্বাসনালীতে ঢুকে যায়। এতে তার শ্বাস নিতে সমস্যা হলে দ্রুত তাকে ফরিদগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক ডা. সুলতানা তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে ফরিদগগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. কামরুল হাসান জানান, প্রতিটি শিশুর পরিবারের উচিৎ কোন ভাবেই শিশুকে ঘুমের মধ্যে খাবার না খাওয়ানো। আমাদের মনে রাখতে হবে শিশুদের যখনই খাবার খাওয়াবেন তাকে বসিয়ে খাওয়াতে হবে। ঘুমের মধ্যে বা শুইয়ে শিশুকে খাবার খাওয়ালে এই ধরনের দুর্ঘটনা ঘটতে পারে।

Post a Comment

Previous Post Next Post